রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নওগাঁয় ছাগল চোর সন্দেহে ৫ জন আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৫ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বৃহস্পতিবার রাতে এঘটনায় মামলা দায়ের করা হলে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাগলের মালিক উপজেলার আমিরপুর গ্রামের সেন্টু আলীর ভাই মোহন আলী জানান,তার ভাইয়ের একটি ছাগল রাস্তার পার্শ্বে ঘাশ খাচ্ছিল। এসময় একটি অটোরিক্সা যোগে যাত্রী বেশে ৫ জন ওই ছাগল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। আটককৃতরা হলো আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের সোহেল রানার ছেলে শামিম হোসেন (২৫), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে আল আমিন (২২), জহুরুল ইসলামের ছেলে রানা আহম্মেদ (২৬), মাসুদ রানার ছেলে পারভেজ হোসেন (২৬) এবং একই উপজেলার কেশরতা গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৯) । পরে আটককৃতদের সন্ধ্যা নাগাদ থানাপুলিশে সোর্পদ করলে পুলিশ রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ছাগল চোর সন্দেহে স্থানীয় জনতা ৫জনকে আটক করে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com