বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু ও নারী উন্নয়নে সচেতনমূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃত্বদানকারি ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা তথ্য অফিস কতৃক আয়োজিত ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, জেলা শিশু অফিসার মো জসিম উদ্দিন, মহিলা অফিসার শাহেদা আক্তার, আশিদ্রোণ ইউনিয়ন চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মো ইমাম হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক আতাউর রহমান কাজল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, এমসিডা’র নির্বাহী প্রধান তহিরুল ইসলাম মিলন প্রমুখ।

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ ৪০ জন অংশ নেন।

এসময় বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম শিশুর মানসিক স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু পানিতে ডুবা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নিরাপদ সড়ক, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্য বিবাহ রোধে করনীয় বিষয়ে বিস্তর আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com