রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবসে আলোচনা সভা ও র‌্যালী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘সংঘাত নয়, সম্প্রীতি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। উপলক্ষে শুক্রবার (২ অক্টোম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ পেট্রোল পাম্প চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইলেক্টরাল ফান্ড ও ইউকে এইড এর সহযোগীতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিএফজি শ্রীমঙ্গলের কো-অডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ,উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সম্পাদকম-লীর সদস্য এবং সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, পৌর আওয়ামী লীগ এর জয়েন্ট সেক্রেটারি ও পিএসজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিল ও পৌর যুবদলের সাবেক সেক্রেটারি মীর এমএ সালাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আসমা, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দেওয়ান মাসুক প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, পিএফজি সদস্য  মো: আনহারুল ইসলাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার কৈরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন হওয়ার আহবাণ জানান এবং সংঘাত কারো বা কোন দেশের কল্যাণ বয়ে আনেনা বলে অভিমত প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com