রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার দীপছড়া এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) ও তার বন্ধু একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)। মামলার আসামি হিসেবে রবিবার বিকেল ৩টায় তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সত্যতা মিললে তাদের গ্রেফতার দেখানো হবে। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূ (৪৫) ও তার কন্যাকে (২৫) মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে এবং বাড়ির মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেল ৩টার দিকে চুনারুঘাট থানা পুলিশ ওই দুই যুবককে তাদের বাড়ি থেকে আটক করে।

চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ বন্ধুকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। তিনি বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া ভিকটিম মা-মেয়েকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com