সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাকসামে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ কুমিল্লার লাকসামে নাঈম হোসেন আকাশ (১২) নামে এক শিশু ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিদল তার লাশ উদ্ধার করে।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর উত্তরপাড়ার দিনমজুর মো. মানিক মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তার বাবা-মা নদীর ঘাটে খোঁজাখুঁজি করেন। কিন্তু দীর্ঘক্ষণেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহদাত হোসেনের নেতৃত্বে লাকসাম ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালায়। দীর্ঘ সময়েও ওই শিশুর কোন সন্ধান না পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেন। পরে লাকসাম ও চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলীম দিদার উপস্থিত ছিলেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শিশুটির মৃগী রোগ ছিল। তাঁদের ধারণা নদীতে গোসল করতে নামার পর সে মৃগীরোগে আক্রান্ত হয়েছে। আর তখনই হয়তো নদীর স্রোতে তলিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com