রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চাতলাপুর সড়কের এক আবাসিক হোটেল থেকে ক্ষতবিক্ষত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) বেলা সাথে ২টায় তানজিম আবাসিক হোটেলের ৩য় তলায় ২১১ নং কক্ষের গোসলখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, তানজিম আবাসকি হোটেলের পক্ষ থেকে দুপুরে ফোন পেয়ে ৩য় তলার ২১১ নং কক্ষের গোসলখানায় পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পান। হোটেলে ও রেজিষ্টার খাতা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি সাইফুল ইসলাম (২৫) ব্যবসার কাজে শমশেরনগর এসে কয়েক ঘন্টা বিশ্রামের জন্য হোটেল বুক করেছিলেন।

তার ঠিকানা শ্রীমঙ্গল উল্লেখ করা হয়েছে। হোটেল বুক করার সময় বলা হয়েছিল তার এক পরিচিত লোক দেখা করতে আসবে। ২৫ ডিসেম্বর দুপুরে এ হোটেলে এসেছিলেন। হোটেল মালিক অ্যাড. মাহবুবুর রহমান হোটেলের কক্ষগুলির পানির লাইন মেরামত করতে গিয়ে গোসলখানায় মরদেহ দেখে পুলিশকে অবহিত করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চি করেত বলেন, ধারণা করা যাচ্ছে হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com