রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে লাল-শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে প্রশাসনের মাইকিং

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভাটির জনপদ হাওর বেষ্টিত সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার লাল শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে পর্যটনের অপার সম্ভাবনাময় লাল শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের নির্দেশে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় সকাল থেকে বিকাল পর্যন্ত মাইকিং করা হয়।

জানাগেছে, স্থানীয় লোকজন গরু মহিষের গো-খাদ্য হিসাবে লাল শাপলার ডাটা গুলো ব্যবহার করছেন যার ফলে লাল শাপলার সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে।গত বছর ওই বিলে পর্যটকদের ভিড় থাকলেও এইবছরে তার আর নেই বলেই চলে।স্থানীয়রা জানান,লাল শাপলা ফুল যখন থেকে ফুটে উঠতে শুরু করেছে, তখন থেকে ফুলের সৌন্দর্য রক্ষার্থে মাইকিং সহ নিষেদাঙ্গা শুরু করলে ওই বিলের শাপলা সৌন্দর্য রক্ষা পেত।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে ও জনস্বার্থে বিকি বিল থেকে ডাটাসহ শাপলা আহরণে নিষেদাঙ্গা  জারি করা হয়েছে,এই আদেশ অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গত বছরের ১২ অক্টোবর ওই  লাল শাপলার বিকি বিলকে উপজেলার নতুন পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com