রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে দিনে-দুপুরে দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা : এক যুবক আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে দিনে দুপুরে ব্যবসার প্রতিষ্ঠানের তালা ভেঙে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে সাজন মিয়া (৩৫) নামের এক যুবক।  এ সময় উত্তেজিত জনতা তাকে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মার্কেটে এঘটনা ঘটে । আটক সাজন মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের পূর্ব লামাতাশি গ্রামের ইদ উল্লার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাদেশ্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মার্কেটে স্থানীয় পশ্চিম ভাদেশ্বর গ্রামের আজগর আলীর পুত্র নজরুল ইসলামের মালিকানাধীন দোকান ঘরটি তালাবদ্ধ করে পাশের দোকানের যান। সেখানে জরুরী প্রয়োজন শেষে দোকানে ফিরে ঘরের দরজা খোলা দেখে ভিতরে উঁকি দিতেই অচেনা ওই যুবককে দেখতে পান। তাৎক্ষণিক আশপাশের মানুষকে ডেকে দোকান ঘরে প্রবেশ করে সাজন মিয়াকে চুরি করা অবস্থায় হাতেনাতে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে বাহুবল মডেল থানা পুলিশকে খবর দিয়ে এসআই মনিরুজ্জামান ও এএসআই নিউটনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির জানান , গ্রেফতার সাজন মিয়ার বিরুদ্ধে চুরি, ধর্ষণ ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com