শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

অনলাইনে ভর্তি পরীক্ষা- সক্ষমতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

তরফ নিউজ ডেস্ক : অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সক্ষমতা যাচাই করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বৃহস্পতিবার ইউজিসি’র নিয়মিত সভায় এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

এই কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সাইন্সের একজন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ও আমেরিকার দুইজন অধ্যাপক।

ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান বলেন, আমাদের আজকের বৈঠক মূলত ভাইস চ্যান্সেলরদের (ভিসি) ‘উপাচার্য পরিষদ’র চিঠির আলোকে হয়েছে। আমাদের কাছে তারা চিঠি দিয়ে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মূনাজ আহমেদ নুরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে ভর্তি পরীক্ষা আয়োজের বিষয়ে চিঠি দেয়া হয়েছিল। যেহেতু আমরা এই সফটওয়্যারের বিষয়ে তেমন জানিনা।  তাই এই বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এই বিষয়ে কাজ করবেন। তারা আমাদের কাছে যে সুপারিশ করবেন তার আলোকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com