মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৭ নেতা

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়। এতে সিলেট বিভাগের অন্তত ৭ জন নেতা বিভিন্ন পদ পেয়েছেন।

কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সিলেটের নেতারা হলেন- আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. মিছির আলী, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ও নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু মিয়া।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এবার মোট ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি।

এ কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com