রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া’র মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল হাই ভূঁইয়ার আম্মা মোছাম্মৎ শহিদা বেগম আর নেই! মঙ্গলবার ( ১লা জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় পুর্বজয়পুরের নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৬ মেয়ে ৪ ছেলে রেখে গেছেন। আগামীকাল বুধবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় মরহুমার নিজ বাড়িতে নামাজ-ই-জানাজা  অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানগণকে শরিক হওয়ার জন্য দাওয়াত করেছেন প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া।

এদিকে, মরহুমার মৃত্যুতে আলিফ সোবহান চৌধুরী পরিবার শোকাহত বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পূর্ব জয়পুরের প্রত্যাশা ক্লাবও এক শোকবার্তা পাঠিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

এছাড়াও শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম-এর বার্ষিক উৎসব কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য এক বিবৃতিতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com