রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিরাজগঞ্জে সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে চারজনের আত্মসমর্পণ

আত্মসমর্পণ করা চারজনকে নিয়ে যাচ্ছে র‍্যাব। ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। ওই বাড়ি থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বাংলানিউজকে বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে রাজশাহী থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ার ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছে। আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, একতলা ওই টিনশেড বাড়ির ভেতরে একাধিক সশস্ত্র ব্যক্তি রয়েছে। অভিযানের ব্যাপারে পরবর্তীতে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com