সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পদ্মাসেতুতে বসলো ৩৯তম স্প্যান

তরফ নিউজ ডেস্ক : পদ্মাসেতুর ৩৯তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে সেতুটির ৫৮৫০ মিটার দৃশ্যমান হলো। শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝপদ্মায় ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম (’২-ডি’) স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন মাত্র ২টি স্প্যানে ৩০০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হতে বাকি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গেলো অক্টোবরে সর্বোচ্চ ৪টি স্প্যান বসানো হয়। এরপর এ মাসে নভেম্বরেও তারই ধারাবাহিকতায় ৪টি স্প্যান বসানো সম্ভব হলো। চলতি মাসের ৬, ১২, ২১ ও ২৭ তারিখে এ ৪টি স্প্যান বসানো হয়েছে। বাকি ২টি স্প্যানের ৪০ তমটি (স্প্যান ২-ই)  আগামী ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এবং সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ৪১ তম স্প্যান (স্প্যান ২-এফ) বসানোর পরিকল্পনা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com