রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফিফা র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

তরফ স্পোর্টস ডেস্ক : ফিফার র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। তিন ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীদের বর্তমান অবস্থান ১৮৪তম স্থানে।

করোনা মহামারিতে ফুটবল লম্বা সময়ের জন্য বিরতিতে চলে যাওয়ার আগে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৭তম স্থানে। তবে করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবল ফিরতেই জয়ের দেখা পায় জেমি ডে’র দল। পরের ম্যাচ করে ড্র। তারই প্রতিফলন ঘটল র‍্যাংকিংয়েও।

আগের র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৪। নেপালের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ জেতার পর তা বেড়ে হয়েছে ৯২০ পয়েন্ট।

সম্প্রতি ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। আর তাতেই র‍্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি হলো।

নতুন র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে ভারতের। ব্লু টাইগারদের বর্তমান অবস্থান ১০৪তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে এগিয়ে আছে। এরপরই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১) ও বাংলাদেশ। জেমি ডে’র দলের পেছনে আছে ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।

এদিকে র‍্যাংকিংয়ে শীর্ষ দশেও কিছু পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে আর্জেন্টিনা। এক ধাপ নিচে নেমে আটে উরুগুয়ে। দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছে মেক্সিকো (৯)। দুই ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে ইতালি।

শীর্ষ ছয়ে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বেলজিয়াম। এরপর যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com