শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে মাইক্রোবাস চাপায় ব্যবসায়ী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামের এক মুদিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার মিরপুর এলাকার তিতারকোনা (চারগাঁও) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরশাদ আলী মিরপুর এলাকার আব্দাপটিয়া (চারগাঁও) গ্রামের মৃত সফর আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আরশাদ আলী মিরপুর বাজারের একজন মুদিমাল ব্যবসায়ী। তিনি সকাল ১১টার দিকে দৈনন্দিন দোকানের কাজ শেষ করে একই গ্রামের ইনসান মিয়ার নামের এক ব্যক্তির জানাযার নামাজে শরীক হওয়ার জন্য বাইসাইকেল যোগে নিজের গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সিটকো গ্যাস পাম্পের কাছে পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com