শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪০

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : লাখাইয়ে খাস জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com