শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অমর একুশে গ্রন্থমেলা হবে ভার্চ্যুয়ালি

তরফ নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ৷

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো মেলা বসবে না। তবে ভার্চ্যুয়ালি মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ডামাডোলের মধ্যেই শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। মেলা শেষ হতেই দেশেও হানা দেয় প্রাণঘাতী এ ভাইরাস। দেশে এখন চলছে বিশ্বমহামারির দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে নতুন রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এসবের মধ্যে গ্রন্থমেলা নিয়ে চলছিল অনিশ্চয়তা। কারণ মেলা মানেই লোক সমাগম। শেষ পর্যন্ত সবার আশঙ্কাই সত্য হলো। এই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি স্থগিত করেছে মেলা। দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষিত এই মেলা প্রথমবার ভার্চ্যুয়ালি কেমন হয়, আর প্রকাশ-পাঠকই বা কেমনভাবে নেন সেটাই এখন দেখার বিষয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com