শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুনারুঘাটে সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

 মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাটে নানা কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শনিবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন- মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ডাঃ মোজাম্মেল হোসেন প্রমূখ। প্রতিবাদ সভা শেষে ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলা গেইট প্রঙ্গনে এক মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com