শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

তরফ নিউজ ডেস্ক : হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  আজ দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েকদিন ধরে ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেমরা।
নূর হোসাইন কাসেমি বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরো বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com