শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে স্ত্রী-সন্তানকে না পেয়ে আদালতেই যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার (১৪ডিসেম্বর) বিকালে আদালত চত্বরেই নিজের বুকে পরপর ছুরি চালান হাফিজুর রহমান।

নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় সোমবার দুপুর আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেড়িয়েই হাফিজুর নিজের নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com