শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লাকসামে নোঙরের বিজয় দিবস পালন

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসাম বাকই ইউনিয়নের তারাপুরে নোঙর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার দিনব্যাপী নানাহ আয়োজনের মধ্যে বিজরা আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষে ক্রিকেট খেলা, হাড়ি ভাঙা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে তারাপুর চৌমুহনীতে বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুর রশিদের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতির বিজয় অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোঙর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজ সভাপতি ডাঃ নাজমুল হাসান, ডাঃ সবুজ সরকার, বিজরা আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ইমাম হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন নোঙর সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য নুর নবী জুয়েল, হোসাইন আহমেদ, রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মিরান, কবির হোসেন, নয়ন, সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, মেহেদী হাসানসহ সংগঠনের সকল সদস্য।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com