শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি চুনারুঘাট উপজেলার সভাপতি সালাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদ আহমদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন অবঃ সুবেদার আঃ জব্বার, আবুল হোসেন মহালদার, হাসিম মেম্বার, আঃ মালেক, আব্দুর মোছাব্বির মেম্বার, হাজী আঃ হান্নান, আঃ রহমান, আঃ মতিন, আঃ রশিদ, আসিফ ইকবাল দুলাল, নজরুল ইসলাম সেলিম, সৈয়দ মামুন প্রমুখ।

এই সভায় জাতীয় পার্টির চুনারুঘাট উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন কমিটি গঠনকল্পে আলোচনা হয় পাশাপাশি চুনারুঘাট পৌর জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। এতে সুবেদার অবঃ আঃ জব্বার কে আহ্বায়ক করে আসিফ ইকবাল দুলাল কে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। পরিশেষে জাতীয় পার্টি চুনারুঘাট উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার ব্যকসের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com