শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দ্বিতীয় ধাপে সিলেটের ৭ টি সহ ৬১ পৌরসভায় আ.লীগের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে সিরেটের ৭ টি সহ যে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে এসব পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। ৬১ পৌরসভায় নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন:

সিলেট বিভাগ (৭টি পৌরসভা)

সুনামগঞ্জ (সদর) নাদের বখত; ছাতক মো. আবুল কালাম চৌধুরী; জগন্নাথপুর মো. মিজানুর রশীদ ভুঁইয়া; মৌলভীবাজারের কমলগঞ্জ মো. জুয়েল আহমেদ; কুলাউড়া সিপার উদ্দিন আহমদ; হবিগঞ্জের মাধবপুর শ্রীধাম দাশ গুপ্ত; নবীগঞ্জ গোলাম রসুল রাহেল চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ (৬টি পৌরসভা)

কুমিল্লার চান্দিনা মো. শওকত হোসেন ভুঁইয়া; ফেনীর দাগনভুঁইয়া ওমর ফারুক খাঁন; নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট আবদুল কাদের; চট্টগ্রামের সন্দ্বীপ মোক্তাদের মাওলা সেলিম; খাগড়াছড়ি (সদর) নির্মলেন্দু চৌধুরী; বান্দরবানের লামা মো. জহিরুল ইসলাম।

রংপুর বিভাগ (৭টি পৌরসভা)

দিনাজপুর (সদর) রাশেদ পারভেজ; বিরামপুর মো. আক্কাস আলী; বীরগঞ্জ মো. নুর ইসলাম; নীলফামারীর সৈয়দপুর রাফিকা আকতার জাহান; কুড়িগ্রামের নাগেশ্বরী মো. ফরহাদ হোসেন ধলু; গাইবান্ধার সুন্দরগঞ্জ মো. আব্দুল্লা আল মামুন; গাইবান্ধা (সদর) শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর।

রাজশাহী বিভাগ (২০টি পৌরসভা)

বগুড়ার শেরপুর মো. আব্দুস সাত্তার; সারিয়াকান্দি মো. আলমগীর শাহী; সান্তাহার মো. আশরাফুল ইসলাম (মন্টু); নওগাঁর পত্নীতলার নজিপুর মো. রেজাউল কবির চৌধুরী; রাজশাহীর গোদাঘাটের কাকনহাট এ,কে, এম আতাউর রহমান খান; বাগমারার ভবানীগঞ্জ মো. আ. মালেক; বাঘার আড়ানী মো. শহীদুজ্জামান; নাটোরের নলডাঙ্গা মো. মনিরুজ্জামান মনির; লালপুরের গোপালপুর কাজী আসিয়া জয়নুল; গুরুদাসপুর মো. শাহনেওয়াজ আলী; সিরাজগঞ্জ (সদর) সৈয়দ আব্দুর রউফ মুক্তা; উল্লাপাড়া এস. এম. নজরুল ইসলাম; বেলকুচি বেগম আশানুর বিশ্বাস; রায়গঞ্জ মো. আব্দুল্লাহ আল পাঠান; কাজিপুর মো. আব্দুল হাননান তালুকদার; পাবনার ঈশ্বরদী মো. ইছাহক আলি মালিথা; পাবনার ফরিদপুর খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ); সাঁথিয়া মো. মাহবুবুল আলম; ভাঙ্গুড়া মো. গোলাম হাসনাইন; সুজানগর মো. রেজাউল করিম।

খুলনা বিভাগ (৮টি পৌরসভা)

মেহেরপুরের গাংনী আহম্মেদ আলী; কুষ্টিয়া (সদর) আনোয়ার আলী; কুমারখালী মো. সামছুজ্জামান অরুন; ভেড়ামারা মো. শামিমুল ইসলাম ছানা; মিরপুর মোহা. এনামুল হক; ঝিনাইদহের শৈলকূপা কাজী আশরাফুল আজম; বাগেরহাটের মোংলাপোর্ট শেখ আব্দুর রহমান; মাগুরা (সদর) মো. খুরশীদ হায়দার টুটুল।

বরিশাল বিভাগ (১টি পৌরসভা)

পিরোজপুর (সদর) মো. হাবিবুর রহমান মালেক।

ঢাকা বিভাগ (৮টি পৌরসভা)

টাঙ্গাইলের ধনবাড়ী খন্দকার মনজুরুল ইসলাম (তপন); কিশোরগঞ্জ (সদর) মো. পারভেজ মিয়া; কুলিয়ারচর সৈয়দ হাসান সারওয়ার মহসিন; ঢাকার সাভার হাজী মো. আবদুল গনি; নরসিংদীর মনোহরদী মোহাম্মদ আমিনুর রশিদ; নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব হাছিনা গাজী; ফরিদপুরের বোয়ালমারী মো. সেলিম রেজা; শরীয়তপুর (সদর) পারভেজ রহমান।

ময়মনসিংহ বিভাগ (৪টি পৌরসভা)

ময়মনসিংহের মুক্তাগাছা মো. বিল্লাল হোসেন সরকার; ফুলবাড়ীয়া মো. গোলাম কিবরিয়া; নেত্রকোনার মোহনগঞ্জ লতিফুর রহমান রতন; কেন্দুয়া মো. আসাদুল হক ভূঞা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com