শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

তরফ নিউজ ডেস্ক : জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার  ভোরে সদরের পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।  জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে আসে। এটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি পুরানাপৈল রেলগেটে ওঠে পড়ে। এ সময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।

ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হন ১০ জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com