মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ক্রসিংয়ের সময় ট্রাকচাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত মো. আল আমিন (২৮) চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের জারু মিয়ার ছেলে।

এছাড়া আহতরা হলেন, শায়েস্তাগঞ্জের দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২) ও চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে আউয়াল (২৮)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, শায়েস্তাগঞ্জ থেকে ২ জন যাত্রী নিয়ে দেউন্দি যাচ্ছিল একটি টমটম ইজিবাইক। এ সময় ইজিবাইকটি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের তিন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি দুইজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com