শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শাহজালালে আরও এক বিশাল বোমা

তরফ নিউজ ডেস্ক: ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে বিশাল আকৃতির আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট চারটি বোমা উদ্ধার করা হলো।

সোমবার সকালে বোমাটি উদ্ধার করা হয়। এ বোমাটির ওজনও আগেরগুলোর মতোই ২৫০ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।

বোমা বিশেষজ্ঞদের ধারণা বিমানবন্দরে পাওয়া আগের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদুল আহসান জানান, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বোমাটি নিষ্ক্রিয় করে এবং বোমাটি ধ্বংস করতে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাবে।

এর আগে গত ৯, ১৪ এবং ১৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আড়াইশ’ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com