শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বড়লেখা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুঠোফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬ ভোট।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।

রাত ৭টা পর্যন্ত ১০টি কেন্দ্রে থেকে এজেন্টদের মাধ্যমে এই পাওয়া ফলাফল পাওয়া গেছে।

বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, প্রথম ধাপে আজ সোমবার ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com