রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

দিদার এলাহী সাজু, হবিগঞ্জ: হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২০ মেয়াদের বার্ষিক সাধারণ সভা এবং ২০২১ ইং সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।

এ সময় নব-নিবার্চিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সকল সদস্যরা।

পরে আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ রাসেল চৌধুরী, এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, আলমগীর খান, এমদাদুল ইসলাম সোহেল, আব্দুল হালিম প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাবের অনুমোদন করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম ও গীতা পাঠ করেন শ্রীকান্ত গোপ।

২০২১ ইং মেয়াদের কার্যনির্বাহী কমিটির নিবার্চিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু (দৈনিক সবুজ সিলেট), সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙা টিভি), সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর (দৈনিক আজকের হবিগঞ্জ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ (দৈনিক হবিগঞ্জের মুখ), সদস্যরা হলেন- শামীম আহছান (দৈনিক খোয়াই), রুহুল হাসান শরীফ (ইউএনবি), শফিকুল আলম চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), রাসেল চৌধুরী (দৈনিক সমকাল), প্রদীপ দাশ সাগর (যমুনা টিভি), মোঃ ছানু মিয়া (মোহনা টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা), ফজলে রাব্বী রাসেল (দৈনিক হবিগঞ্জের জননী), পদাধিকারবলে সদস্য ২০২০ইং মেয়াদের বিদায়ী সভাপতি মোঃ ইসমাইল হোসেন (দৈনিক স্বদেশবার্তা) ও বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির (আরটিভি)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com