মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

এতিম শিশুদের খাবার দিল র‌্যাব-৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সপ্তাহব্যাপী ব্যাপক সেবামূলক পরিকল্পনা হাতে নিয়েছে। সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে শ্রীমঙ্গলে এতিম শিশুদের উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) গাউছিয়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানা ও প্রশিক্ষ সেন্টারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাজিল মাদ্রাসার গাউছিয়া নেওয়াজ এতিমখানার ১২০ জন এতিম শিশুর মাঝে এসব খাবার বিতরণ হয়।

এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন সিপিসি-২ শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম, মাদ্রাসার সভাপতি আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম, প্রিন্সিপাল মুফতি শেখ শিব্বির আহমদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com