রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৩ মাস পর ভোমরা দিয়ে ঢুকছে পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত এ বন্দর দিয়ে নয়টি ট্রাকে ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে।

কাস্টমস সূত্রে জানা যায়, ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও ২০-২৫টি পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এদিকে, দীর্ঘ সাড়ে তিনমাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকসুদ খান জানান, দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর শনিবার বিকেল থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এই ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজের দাম কমবে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বিকেল ৫টা পর্যন্ত মোট নয়টি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এতে মোট ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com