রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে শীতার্তদের মাঝে ইউপি সদস্য’র কম্বল বিতরণ

মোঃ আলাউদ্দিন, বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবলে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ ফরিদ মিয়া। মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে (পশ্চিম ভাদেশ্বর) উক্ত কম্বল বিতরণ করা হয়।

এ সময় ফরিদ মিয়া মেম্বার তার নিজস্ব ওয়ার্ডের প্রায় শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মাখন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসকর আলী মেম্বার, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফারুক আহমেদ, কুটি মিয়া, এখলাছ মিয়া, লিখন আহমেদ,  তোফায়েল আহমেদ, তাজুল ইসলাম, কিতাব আলী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com