রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে দুই পেশাদার মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) রাত ১১ টায় হবিগঞ্জের চুনারুঘাটের রানীকোর্ট এলাকা থেকে এই দুই মাদক কারবারিকে মাদক সহ আটক করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম, পিএসসি, এএসসি, আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় মাদক কারবারি চুনারুঘটের গাজীপুর গ্রামের মনজব আলীর পুত্র বাবুল মিয়া (৩১) গোবরখোলা গ্রামের খেলু মিয়ার পুত্র মো. রাসেল মিয়া (২৪) কে আহমদাবাদ অন্তর্গত রানীকোর্ট বাজার থেকে ৯২ বোতল ফেন্সিডিল ও তাদের ব্যবহহৃত মোটরসাইকেল সহ আটক করে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে আটককৃত দুই মাদক কারবারিকে সংস্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com