রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মাধবপুরে ট্রাকচাপায় শিশু নিহত

হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শিফা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শিফা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (রতনপুর) গ্রামের বাহার মিয়ার মেয়ে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাস ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মহাসড়ক পার হতে গেলে সিলেটগামী একটি ড্রামভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com