রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

জুনের পর অবৈধ ও নকল মোবাইল সেট বন্ধ: বিটিআরসি চেয়ারম্যান

তরফ নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, আগামী ১ জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে অবৈধ সেটগুলো বন্ধ করে দেয়া হবে। তবে বিদ্যমান সেটগুলো যাদের হাতে আছে তাদের বিরক্ত না করে এ কাজ চালিয়ে নিতে চাই। যেগুলো নতুন করে আসবে সেগুলো অবশ্যই নিবন্ধিত হয়ে আসতে হবে। আমরা নাগরিকদের কষ্টে ফেলত চাই না।’

বৃহস্পতিবার বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

শ্যাম সুন্দর সিকদার বলেন, ১ জুলাই থেকে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। বাজারে যেসব অবৈধ হ্যান্ডসেট আছে সেগুলো আর চলবে না।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে এ সময় সংস্থার মহাপরিচালক (স্পেকট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম জানান, গ্রাহকরা তার সেট পরীক্ষা করতে পারেন যে এটি বৈধ কি না। আগামী ১৬ জানুয়ারি থেকে ম্যানুয়ালি অপারেটরগুলো জানাবে নতুন আইএমইআইভুক্ত সেটগুলো। আগামী ১ জুলাই থেকে কার্যক্রম অনলাইন করা হবে। জনগণের হাতে যেসব সেট আছে সেগুলো নিবন্ধন করে নিতে হবে।

অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গত ডিসেম্বরে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে এনইআইআর সিস্টেম চালু করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com