বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জুড়ীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। মৌলভীবাজারের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা ও সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শিশু পার্ক রোডে অবস্থিত দত্ত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, কামিনীগঞ্জ বাজারে অবস্থিত হাজী আব্দুস শহিদ গ্রোসারিজ শপকে ৩ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স আলী ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নি¤œ মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com