বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই

নবীগঞ্জ-মাধবপুরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : বিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে ৪টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত কোন সংহাত সহিংসতার ঘটনা ঘটেনি। কোন প্রার্থীও অভিযোগ করেননি।

নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কোন দলেই নেই বিদ্রোহী প্রার্থী। এখানে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায় বনমন্ত্রী শাহাবউদ্দিনের জামাতা গোলাম রসুল রাহেল চৌধুরী, বিএনপি থেকে ধানের শীষ প্রতিক নিয়ে লড়ছেন পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন।

৯টি ওয়ার্ড নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় নবীগঞ্জ পৌরসভা। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬শ’ ৯৯ জন। এ পৌরসভায় সাধারণ ওয়ার্ডের কাউন্সির পদে ৪১ জন প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাধবপুর পৌরসভায় নৌকা মার্কা নিয়ে লড়ছেন শ্রীধাম দাশগুপ্ত। প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ), গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হিরেন্দ্র লাল সাহার ছোট ভাই পংকজ কুমার সাহা (নারকেল গাছ) ও বিএনপির হাবিবুর রহমান মানিক।

এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে রয়েছে। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার রয়েছেন ১৫ হাজার ৯৮৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com