বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘কৃষকরা এখন সারের পিছনে দৌড়ায় না, সার কৃষকের বাড়িতে পৌছে যায়’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রে-তে চারা উৎপাদন প্রদর্শনী ও কৃষি প্রনোদনা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, খালেদা জিয়ার আমলে সার আনতে গিয়ে গুলি খেয়ে ১৮ জন কৃষক মৃত্যুবরণ করেন। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর এখন কৃষকরা সারের পিছনে দৌড়ায় না। সার কৃষকের বাড়িতে পৌছে যায়। প্রধান অতিথি আরো বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূলউৎস তাই সরকার কৃষকদের কথা গুরুত্বসহকারে বিবেচনা করে। তিনি আরো বলেন, আমরা ভোলে গেলে চলবেনা এই আ’লীগ সরকারের হাত ধরে বাংলাদেশে স্বাধীনতাও এসেছিল।

রোববার ১৭ জানুয়ারী সকালে উপজেলার আমিদ্রোন ইউনিয়নে শ্রীমঙ্গল উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্থবায়ন কমিটি কতৃক আয়োজিত ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো হাইব্রিড ধানের ট্রে-তে চারা উৎপাদন সমলয়ে চাষাবাদ এর নিমিত্ত ২০২০-২১ রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ কৃষি প্রনোদনা কর্মসুচির উদ্বোধন করা হয়।

এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র বর্ধন জহর, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী, সহ-সভাপতি দ্বিপংকর ভট্রাচার্য, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল। এ ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্থাণীয় কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com