বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে গাজাসহ দুই কারবারি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল র‌্যাব -৯ সিপিসি-২ এর অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১০ কেজি গাজা উদ্বার করা হয়।

রোববার (১৭ জানুয়ারী) রাতে শ্রীমঙ্গলের পাহাড়ী জনপথ রাধানগর এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন শ্রীমঙ্গল ক্যাম্পের একটি চৌকশ দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় জেরিন চা-বাগান পয়েন্ট থেকে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হলেন, বিষামনি গ্রামের রবিন্দ্র দেব বর্মার পুত্র নিশির দেব বর্মা (৩৮) কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগানের মো. চান মিয়ার পুত্র মো. ইউসুফ মিয়া (৩০) ।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্প সুত্রে জানা যায়, আভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করেন। পরে আটককৃত মাদক কারবারিদয়ের বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com