বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই

দৃষ্টিনন্দন হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ

মো. জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর এলাকাকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশের টিম।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর খ্যাত শুধু জেলাতেই নয়, জেলার বাইরের মানুষের কাছেও একটি বহুল জনপ্রিয় ও পরিচিত নাম। কিন্তু ব্রিজটিকে ঘিরে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া দেখতে পাওয়া যায়নি। তবে এবার ব্রিজটিকে দৃষ্টিনন্দন করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশ।

চুনারুঘাট উপজেলার ‘নতুন ব্রিজ’ এর অবস্থান শায়েস্তাগঞ্জ নামে পরিচিত ঢাকা-সিলেট মহাসড়কে। ব্রিজটিকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছে হাইওয়ের পুলিশ। অবৈধ স্থাপনাগুলো মহাসড়ক থেকে ১০০ গজ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন ব্রিজ গোল চত্বর ভেঙে গড়ে তোলা হচ্ছে ফুলের বাগান। এতে একদিকে জায়গাটি যানজটমুক্ত হচ্ছে, অন্যদিকে মনোরম পরিবেশে বেড়ানোরও সুযোগ পাবেন আগন্তুকরা। এছাড়া বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের অবকাশেরও স্থান হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে এরই মধ্যে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরানোর কার্যক্রম শুরু হয়েছে। মাসখানেকের মধ্যেই নতুন রূপে সেজে উঠবে ‘নতুন ব্রিজ’ গোল চত্বর এলাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com