বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশের অভিযানে দুই ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে একদল ডাকাত শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরামচর সাকিনস্থ মছদ মিয়ার বাড়ির দক্ষিণপাশের বাগান এলাকা অবস্থান করছে বলে খবর পাওয়া গেলে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ডাকাত সর্দার মুক্তার মিয়া (২৫) ও বাবুল মিয়া ওরফে রাসেলকে (২২) আটক করা হয়। আটককৃত ডাকাতরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮ নম্বর আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com