রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাওলানা জমির হোসাইন আর নেই!

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (উত্তর) বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের মোঃ উম্মর আলীর দ্বিতীয় ছেলে আলহাজ্ব মাওঃ মোহাম্মদ জমির হোসাইন (৫১) আর নেই (ইন্না লিল্লাহি———-রাজিউন)।

পারিবারিক সুত্রে জানা যায়, গত সোমবার (১৮ জানুয়ারি) মাওলানা মোঃ জমির হোসাইন বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনায় মাথায় জখম লেগে রক্তক্ষরণ হওয়ায় অজ্ঞান হয়ে গুরুতর ভাবে আহত হয়ে পড়েন তিনি।
প্রাথমিক চিকিৎসার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার কোন উন্নতি না হওয়ায় রাতেই তাকে ঢাকা ইউনিহেলথ স্পেশালাইজড হালপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিসিৎসকগনের পরামর্শে আইসিইউ এ রাখার পর দু-দিন পেরিয়ে গেলেও জ্ঞান ফিরেনি। বুধবার সকাল ১০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসকগন মৃত ঘোষণা করেন তাকে। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ তিন পুত্র এক কন্যা ও অসংখ্যা গুনিগ্রাহী রেখে গেছেন।

তিনি কর্মজীবনে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় একাধারে ৩০ বছর সুপারেন্টেন্ডের দায়িত্ব পালন করে গেছেন। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটের সময় কাউকান্দি বাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হবে। এতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতি কামনা করেছেন শোকাহত পরিবারের স্বজনেরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com