রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাই খুন

শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর চা বাগানের ৫ নং লাইনে মোবাইল ফোনে গান বাজানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাই খুন হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মির্জাপুর চা বাগানে এ ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, বড় ভাই রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোনে একটি স্পিকার সংযুক্ত করে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। এতে বিরক্ত হয়ে বাধা দেন রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত কয়রা (২৫)। আপত্তির পরও গান বন্ধ না করায় সঞ্জিত বড় ভাইয়ের স্ত্রীর মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলেন।

বিকেলের দিকে রঞ্জিত কয়রা কাজ শেষে বাড়ি ফিরলে স্ত্রীর মোবাইল ফোন ভাঙার বিষয়টি জানতে পারেন স্ত্রীর কাছ থেকে, এতে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক বেধে যায়। এক পর্যায়ে সঞ্জিত কয়রা দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুতর আহত করেন। আহত অবস্থায় প্রতিবেশীরা রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এরই মধ্যে ঘাতক সঞ্জিত কয়রাকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com