বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩শ’ ভূমিহীন পরিবার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ৩শ’ পরিবার ভূমি সহ নতুন ঘর পাচ্ছে। যেসব চিন্নমূল মানুষ যাদের বসতবাড়ি নাই । নাই মাথা গুজার ঠাই। এমন মানুষদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলের ৩শ’ পরিবারকে সরকারি খাস ভূমির উপর গৃহ নির্মান করে দেওয়া হচ্ছে। আর এসকল গৃহ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীগ্রই ভার্চুয়াল উদ্বোধন করবেন এসব ঘর। উদ্বোধনের মধ্যেদিয়েই উপকারভোগীদের মধ্যে বুঝিয়ে দেয়া হবে নতুন ঘরের দলিল ও চাবি। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন, শ্রীমঙ্গল সদর, ভূনবীর, ও মির্জাপুর ইউনিয়নে ৩০০টি ঘর নির্মাণ চলমান।

ইতিমধ্যে ১০০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ঘরগুলোর নির্মাণ খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হবে। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম, টয়লেট, রান্নাঘর, নামাজের জায়গা ও একটি বারান্দা। ঘর ও আশপাশের জমি মিলিয়ে মোট দুই শতক জমি দেওয়া হবে উপকারভোগী প্রতিটি পরিবারকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com