রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভারতে খনি বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে একটি পাথরখনিতে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যের শিবমোগা এলাকায় আব্বালাগিরি গ্রামের হুনাসোন্ডি খনিতে এ বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়।

স্থানীয় পুলিশ জানান, যারা নিহত হয়েছেন তারা খনির কাজের জন্য ট্রাকে করে বিস্ফোরক পরিবহনের কাজ করছিলেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে কিছু অবিস্ফোরিত ডিনামাইট পাওয়া গেছে।

স্থানীয় জেলা প্রশাসক কে বি শিব কুমার বলেন, “রেলের পাথর কাটার জায়গায় ডিনামাইট বিস্ফোরণ হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

এই বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে নিহত ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রায় ১৫-২০ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে। বিস্ফোরণ স্থানের কাছাকাছি এলাকার রাস্তায় বড় ফাটল দেখা গেছে।

স্থানীয় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এস রাভি বলেন, “দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। খনির ভেতরে আরো অনেকের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় শুক্রবার সকালে টুইটারে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে জানান, “এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com