রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে এখনো পর্যন্ত আরও ৯ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ২টি এবং নৌবাহিনীর ৩টি জাহাজ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানিয়েছেন, শনিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে।

আরিফুজ্জামান বলেন, ভোরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামে ২টি জাহাজ জেলেদের উদ্ধারে অভিযানে যায়। এছাড়াও সমুদ্র অভিযান ও নিমূলসহ ৩টি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযানে ৪ জনকে মৃত এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৯ জন।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আরিফুজ্জামান বলেন, মৃত ও জীবিত উদ্ধার হওয়াদের নৌবাহিনীর চট্টগ্রামের ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার ব্যাপারে ব্রিফিং করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com