শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাথা গোঁজার ঠাঁই হলো দুইবারের সাবেক এমপির

তরফ নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পার্টির দুই বারের সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়াসহ দুইশ ভূমি ও গৃহহীন পরিবারকে আধাপাকা ঘর এবং জমি দিয়েছে সরকার।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর এবং জমি দেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

সাবেক এমপি এনামুল হক জজ মিয়া বলেন, “জীবনের শেষপ্রান্তে এসে সর্বশান্ত হয়েছি। মাথা গোঁজার কোনো ঠাই ছিল না। ভাড়া করা বাসায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে দিন পার করছিলাম। প্রধানমন্ত্রী আমার মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।”

এনামুল হক আরো বলেন, “আট বছরের ছোট্ট একটি ছেলে আছে আমার। শেষ বয়সে এসে ছেলেটার একটা ঠিকানা হলো। এখন আমি শান্তিতে মরতে পারবো।”

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, “প্রধানমন্ত্রী চান দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সবার মাথা গোঁজার ঠাঁই হবে। সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়াকে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”

আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com