রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ থেকে প্রচারিত শীর্ষ অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকদের নিয়ে ‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের আমীর চাঁন কমপ্লেক্সের ‘স্কাই কুইন’ রেস্টুরেন্টে অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভার মাধ্যমে ‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সভায় উপস্থিত ছিলেন, করাঙ্গীনিউজ ডটককম’র সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, তরঙ্গটুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক শিব্বির আহমেদ আরজু, হবিগঞ্জ জার্নাল ডটকম’র সম্পাদক সিরাজুল ইসলাম জীবন, শায়েস্তাগঞ্জ ডটকম’র সম্পাদক এসএইচ টিটু, দিনরাতনিউজ ডটনেট’র সম্পাদক কাজল সরকার ও প্রকাশক আমীর হামজা।

সভা শেষে সবার সিদ্ধান্ত মতে দিনরাতনিউজ ডটনেট’র সম্পাদক কাজল সরকারকে সভাপতি ও হবিগঞ্জজার্নাল ডটকম’র সম্পাদক সিরাজুল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক করে ‘হবিগঞ্জ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’র কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com