রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নয়াদিল্লির রাজপথে লক্ষ মুজিবরের কণ্ঠ…

ছবি: রয়টার্স

তরফ নিউজ ডেস্ক: ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লির রাজপথে আয়োজিত দেশটির রাষ্ট্রীয় কুজকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে হাজারো দর্শকের সামনে সশস্ত্র বাহিনীর মার্চিং ব্যান্ড জনপ্রিয় ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি’ গানের সঙ্গে কুজকাওয়াজে অংশ নেয়।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্ব দেন লে. কর্নেল আবু মোহাম্মদ শাহনূর শাওন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আমন্ত্রণ জানায় ভারতের হাইকমিশন।

কুচকাওয়াজে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর স্যালুট গ্রহণ করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সে সময় ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা মহামারির কারণে এবার প্রজাতন্ত্রের দিবসের আয়োজন সীমিত করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে কুচাকওয়াজে অংশ নিতে দেওয়া হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com