সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে পুলিশি বাঁধায় বিএনপির সম্মেলন পন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল আয়োজন করেও পুলিশের বাধায় দ্বিবার্ষিক সম্মেলন করতে পারেনি উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের অদূরে সিন্দুরখান সড়কের পাশে এই সম্মেলনের আয়োজন করে বিএনপি।
এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল।

কিন্তু পুলিশ বলছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না থাকায় সম্মেলনে বাঁধা দেয়া হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী জানান, গত ২৪ জানুয়ারী এ সম্মেলন উপলক্ষে অনুমতি নিতে শ্রীমঙ্গল থানায় একটি আবেদন করা হয়। এতে উল্লেখ করা হয় ২৬ জানুয়ারি মঙ্গলবার শ্রীমঙ্গল শহর বা শহরতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হবে। এতে জেলা পরিষদের অডিটরিয়াম বরাদ্দ নিয়েছিলাম। অথচ দুইদিন অতিবাহিত হলেও হলের চাবি দেয়া হয়নি। পরে শহরতলীতে সম্মেলনের স্থান নির্ধারণ করি।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে না যাবার জন্য শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির ফোন করে বলেন, শ্রীমঙ্গলে বিএনপির সম্মেলন করা যাবে না। উপরের নিষেধ রয়েছে।

তবে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেছেন, করোনা ভাইসার পরিস্থিতির কারণে সভা সমাবেশের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা ও সংক্রমণরোধ আইন অনুযায়ী সব ধরনের জনসমাগম নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কোন অনুমতি নেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com