রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইয়াবাসহ রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বিরাট বড় ব্রিজ থেকে রুবেলকে আটক করা হয়।

আটক রুবেল মিয়া উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি (বড় হাটি) গ্রামের ময়না মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিরাট বড় ব্রিজ থেকে রুবেলকে আটক করে। এ সময় রুবেলের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের জন্য প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com